1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৩১ বার পঠিত

বাঙালি জাতিসত্তার মহানায়ক ,স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শুক্রবার বেলা ১১ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষ আবদুল হাকিম বিশ্বাস, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মোস্তাফিজুর রহমান স্বপন সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ মাগুরা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও সদর উপজেলার সামনে মাগুরা-ঝিনাইদহ সড়কে বৃক্ষরোপন করা হয়। আলোচনা সভার আগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা