1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

মাগুরায় ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় অংশ নেন জেলার ৬০ জন সাংবাদিক।

সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি মোঃ আলী আশরাফ দপ্তর সম্পাদক শাহীন খন্দকার, কোষাধক্ষ্য খন্দকার নজরুল ইসলাম মিলন সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব আনতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। মফস্বলে সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক সাংবাদিকদের প্রশিক্ষণের যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসনীয়। এ ধরণের উদ্যোগ বাস্তবায়নে আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা