1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

মাগুরায় পালিত হয়েছে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি’র) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা ভায়না মোড়স্থ আইইডিবি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও র‌্যালি।

সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো: মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, মাগুরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম।

এছাড়াও মাগুরা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষক-শিক্ষিকা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাগুরা ভায়না মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আইইডিবি মিলনায়তনে এসে র‌্যালিটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা