1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সাকিবের পক্ষে সবাইকে মাঠে নামার নির্দেশ সাইফুজ্জামান শিখরের

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

সাকিবের পক্ষে সবাইকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা-১ আসনে প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ী হলেও এবার তার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় মাগুরায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও সাইফুজ্জামান শিখর নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সবাইকে মাঠে নামতে বলেছেন।

 

সোমবার মাগুরা-১ আসনের বর্তমান সংসদ-সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে মোবাইল ফোনে নির্বাচন নিয়ে কথা হলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই তালিকায় মাগুরা-১ আসনের জন্য  ক্রিকেটার সাকিব আল হাসানের ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তবে নাম ঘোষণার পর দলের সাধারণ নেতাকর্মীরা সাকিবের বাড়িতে গিয়ে অভিনন্দন জানালেও সিনিয়র নেতারা কোন প্রতিক্রিয়া দেখায় নি।

সাকিবকে দলীয় মনোনয়ন দেওয়া প্রসঙ্গে মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ বলেন, সাকিব আমাদের দলের কেউ নন। তার প্রাথমিক সদস্য পদও নেই। কিন্তু নেত্রী একক সিদ্ধান্তে তাকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের এমন অভিমতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইফুজ্জামান শিখর বলেন, গত নির্বাচনে আমি মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হলেও সমগ্র জেলার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার সাধ্যের মধ্যে সেটি অব্যাহত থাকবে। নেত্রী আমাকে বাদ দিয়ে সাকিবকে মনোনয়ন দিয়েছেন। নেত্রীর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

 

সাইফুজ্জামান বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। দু-একদিনের মধ্যেই ফিরব। এরই মধ্যে দলের অনেকেই আমাকে ফোন করেছেন। তাদের প্রত্যেককে নৌকার বিজয়ে কাজ করতে বলেছি। শুধু তাই নয়, দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে সব পর্যায়ের নেতাকর্মীকে মাঠে নামিয়ে দিতেও জেলা নেতাদের জানিয়ে দিয়েছি।

মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, বর্তমান সংসদ-সদস্য সাইফুজ্জামান শিখর দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নেত্রীর পছন্দের প্রার্থী সাকিবকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করতে বলেছেন। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা