1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ টুটুল আহবায়ক, মিথুন সদস্য সচিব

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

মাগুরায় সাংবাদিক শরীফ তেহরান আলম টুটুল (৭১ টিভি) কে আহবায়ক ও শেখ ইলিয়াস মিথুন ( সময় টিভি ) কে সদস্য সচিব করে মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় কফি হাউজে এক মতবিনিময় সভা শেষে সভার উপস্থিত সাংবাদিকবৃন্দের সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্য হলেন- রূপক আইচ (এখন টিভি), ফয়সাল পারভেজ (ডিবিসি টিভি ), আলিমুজ্জামান উজ্জ্বল ( যমুনা টিভি)।

শরীফ তেহরান আলম টুটুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক সাইদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সদস্য এখন টিভির স্টাফ রিপোর্টার রূপক আইচ, একুশে টিভির জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, সময় টিভির শেখ ইলিয়াস মিথুন, ডিবিসি নিউজের ফয়সাল পারভেজ, এসএটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এটিএন বাংলা/ এটিএন নিউজের প্রতিনিধি মোঃ সুজন মাহমুদ,এশিয়ান টিভির ইমরুল হক, দেশ টেলিভিশনের পংকজ রায়, নাগরিক টিভির হেলাল হোসেন ।

সভায় বক্তারা বলেন, চলমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা স্থাপন ও পেশাগত উৎকর্ষ সাধনে সবাই ব্রতী হবে। এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা