1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

সোমবার বিকালে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয় । ঐতিহ্য ও গৌরবময় বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে মাগুরা জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা। সভাপত্বি করেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা । এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা ।

পুলিশ সুপার ও জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের বিভিন্ন স্মৃতিচারণ মূলক বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধান দেয়ার আশ্বাস প্রদান করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মাগুরা জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মাগুরা । পুলিশ সুপার আরও বলেন সকল পুলিশ মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের পরিবারবর্গকে সার্বক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দিবে জেলা পুলিশ, মাগুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাগুরা; জনাব মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণের স্বজনবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা