1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শালিখায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

শালিখায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার  সকালে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী শ্যামল কুমার দে, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশা রুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আড়াই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা