1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

জনপ্রিয় দৈনিক চিত্র ও সাপ্তাহিক আনন্দচিত্রের সম্পাদক মোঃ ইউনুছ আলীর ৪৮ তম জন্মদিন আজ।

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

সৃষ্টির ধারাবাহিকতায় কিছু মানুষের জন্ম হয় যারা সমাজ ও রাষ্ট্রের সেবায় নিজের জীবনের মূল্যবান সম্পদ সময় ও জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু সাফল্য কর্মযজ্ঞ সম্পাদন করে। তেমনই একজন মানুষ

প্রথম শ্রেণীর বাংলা জাতীয় পত্রিকা দৈনিক চিত্র এবং সাপ্তাহিক আনন্দচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইউনুছ আলী ছাত্রলীগের এই সাবেক নেতা ১৯৯৫ সনে স্নাতক ডিগ্রি লাভ করার পর দৈনিক খবরের সাংবাদিক হিসেবে চাকরি জীবন শুরু করেন। চাকরি করা অবস্থায় তিনি ১৯৯৯ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।এরপর ২০০৯ সালে তিনি সাপ্তাহিক আনন্দচিত্র এবং ২০১৩ সালে দৈনিক চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক হন, ২০২০ সালে দৈনিক চিত্র প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকা হিসাবে স্বীকৃতি লাভ করে। দীর্ঘ প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে কখনো কোন অভিযোগ না পাবার কারণে এবং সাংবাদিকতার অপব্যবহার করে কারো কোন ক্ষতি করেন নাই এ কারণে প্রধান তথ্য কর্মকর্তা তার প্রশংসা করেন এবং সততার সাথে এই মহান পেশাকে সামনের দিকে এগিয়ে‌ নিয়ে যেতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকল অপতথ্যের বিরুদ্ধে দৈনিক চিত্রের মাধ্যমে জাতিকে সজাগ করতে বিশেষ ভূমিকা রাখতে অনুরোধ করেন।১৯৭৬ সালের আজকের এই দিনে তিনি রাজবাড়ী জেলার সাবেক পাংশা এবং বর্তমান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সেকেন আলী মোল্লা এবং মাতা মোসাম্মৎ আয়েশা বেগম, তিনি কালুখালী উপজেলার মাছ বাড়ি ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সাবেক শিক্ষক মোঃ আবুল কাশেমের জামাতা, এক পুত্র মোহাম্মদ সাইফ এবং এক কন্যা ইশানা সুলতানার গর্বিত পিতা দৈনিক চিত্রের সম্পাদক ও প্রকাশক মোঃ ইউনুছ আলী।

যারা অন্যান্য মিডিয়ায় যুক্ত আছেন প্রত্যেকের মিডিয়ায় দেয়ার অনুরোধ রইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা