1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এরপর সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা জেলা প্রশাসক জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন , বেলুন এবং শান্তির দূত পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এরপর মাগুরা জেলা পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, জেলা কারাগার,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্কুলের কয়েকটি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, কুচকাওয়াজ শেষে, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পুলিশ সুপার মাগুরা মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ,আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা।

আলোচনা শেষ জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্যে দিয়ে সাংস্কৃতিক, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা