1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় চোর চক্রের ০৩ সদস্য আটক ০২ টি মোটর সাইকেল উদ্ধার 

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

মাগুরায় অভিযান চালিয়ে চোরসহ চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৩ সদস্য আটক এবং দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ শে মার্চ বৃহস্পতিবার মাগুরা সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন হাজরাপুর ০৫নং ইউনিয়নের ইছাখাদা গ্রাম হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করাকালে মোঃ কদর মোল্যা (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর মোল্যা, সাং-ইছাখাদা, থানা-মাগুর সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে চোরাই একটি লাল রংয়ের এ্যাপাচি  ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত আসামী  মোঃ ইলিয়াস হোসেন (৪২), পিতা- জয়েন উদ্দিন ওরফে জয়নাল, সাং-মৌলি, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে মহম্মদপুর থানা এলাকা হতে গ্রেফতার করে তার হেফাজত হতে চোরাইকৃত একটি লাল রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য মোঃ হাসু খান (৪০), পিতা-মোঃ গোলাপ খান, সাং-খানপাড়া, থানা-মাগুরা সদর, থানা-মাগুরা সদর, উভয় জেলা-মাগুরাকে মাগুরা পৌরসভা এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীরা মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ আশপাশ জেলা হতে মোটর সাইকেল চুরি করে। নারায়নগঞ্জ/নরসিংদীসহ বিভিন্ন জেলার চোরদের সাথে আসামীদের যোগাযোগ রয়েছে। চুরি এবং চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে তাদের সাথে একত্রে কাজ করে বলে জানা যায়। আসামীরা সংঘবদ্ধ চোর এবং অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা