1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩ আহত ৬

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পঠিত

মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি ও নিরুপা রানি দে । তাদের সবার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে।

শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, মাগুরার নতুন বাজার নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন মধু, পুষ্পা ও নিরুপাসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর মহা সড়কের শতখালী হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৬ জন।খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা