1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সাংবাদিক এরশাদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে পরিবারের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিটি

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পরিবারের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

শনিবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে মৃত সাংবাদিক এরশাদ হোসেনের নিজ বাসভবনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং পারিবারিক খোঁজখবর নিতে আসেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সাংবাদিক এরশাদ হোসেনের রূহের মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ, কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক খন্দকার শাহীন, সদস্য মহসিন বিশ্বাস ও শামীম শরীফ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক এরশাদ হোসেনের পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক এরশাদ । এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। তাঁর বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তাঁর ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন প্রথমে তাঁকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সোয়া পাঁচটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই বাদ জুম্মা জানাজা শেষে বেপারীপাড়া গোরস্থানে  তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা