1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জাতীয় পার্টির সদর উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

মাগুরায় জাতীয় পার্টির সদর উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় পার্টির সদর উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে জাতীয় পার্টির সদর উপজেলার আহ্বায়ক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা জাতীয় পার্টির প্রয়াত আহ্বায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা’র সহধর্মিনী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাঈদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক কাজী নওশের আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. ফরিদ হোসেন, শালিখা উপজেলার সভাপতি মো. আব্দুল কুদ্দুস বিশ্বাস, শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. মুরাদ আলী প্রমুখ।

সম্মেলন থেকে দুই বছরের জন্য সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন সদর উপজেলা সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং পৌর শাখার সভাপতি আবু হানিফ মোল্যা, সাধারণ সম্পাদক এলাহী মোল্যা, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলী ঘোষণা করা হয়েছে।সম্মেলন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা