1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ১৫ আগস্টে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং তার দোসরদের বিচারের দাবীতে মাগুরায় বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার সময়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয় বিএনপির দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের নোমানী ময়দানে গিয়ে অবস্থান নেয়। এখানে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং তার দোসরদের বিচারের দাবী জানান।

কর্মসূচিতে মাগুরার গণ মানুষের নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক জনাব আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন , যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জনাব মাসুদ হাসান খান কিজিল, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজাসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল ও শ্রমিকদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা