1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ভারতীয় সন্ত্রাস দমন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয় । মাগুরা বিশ্বরোড মাইক্রো স্ট্যান্ডে ২৪ আগষ্ট শনিবার বিকাল ৩ টায় এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইসলমী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ সহিদুল ইসলামের সঞ্চালনায় মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শওকত আলী হাওলাদার। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাও; নাজিরুল ইসলাম,সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার সভাপতি আঃ সালাম জায়েফ, জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সহ আরে অনেকে। প্রধান অতিথি এ্যাড; শওকত আলী হাওলাদার বলেন, “দীর্ঘ ১৫ বছর আমাদের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে আজ নতুন একটি দেশ উপহার দিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। এই আন্দোলনে যখন কারফিউ দেয়া হয়েছিল ঠিক ঐদিন কারফিউ ভেঙে ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি সর্ব প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে এসেছিল।আজ যে পরিবেশে সৃস্টি হয়েছে সেখানে একটি দল লুটতরাজ শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্য বলছি এখনো সময় আছে দলকে সামলান তা নাহলে আপনাদের পরিনতিও একই রকম হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা