1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারসহ দুই দফা দাবীতে পুলিশ সুপারের নিকট বৈষম্য বিরোধী ছাত্রদের স্মারকলিপি

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পঠিত

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের মদতদাতা দেওয়ার অভিযোগে মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এই দুই দফা দাবীতে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা ।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে।পরে ১০ সদস্যের একটি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ আগষ্ট ছাত্রদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য উপস্থাপন করেন এবং দুই দফা দাবীতে একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদিকুর রহমান খান বলেন,”আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা মাগুরা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে।এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা