1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় হত্যা মামলার আসামি গ্রেফতার

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

মাগুরায় সদর উপজেলার ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষে জাতীয়তাবাদী পৌর কৃষক দলের সহ-সভাপতি ওয়াজেদ আলীর মৃত্যু ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ৪৫ জনের নাম উল্লেখ করে মাগুরা সদর থানায়  মামলাটি দায়ের করেন নিহতের ভাই তোবারোক আলি। উক্ত মামলার আট নম্বর আসামি উজ্জ্বল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই আজম বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ির সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জ্বল মন্ডল মাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া গ্রামের গনি মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, ২৮ শে আগস্ট বুধবার সকালে ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৪ জনকে আহত অবস্থায় মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শিমুল নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ওয়াজেদ আলিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলির মৃত্যু হয়।

নিহত ওয়াজেদ আলি (৫০) মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের তোরাপ আলির ছেলে।

এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই আজম বিশ্বাস জানান, মামলার আট নম্বর  আসামি উজ্জল মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা