1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ০৭ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী ঐতিহাসিক  তাফসিরুল কোরআন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   সকাল ১০ টা থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিল বিকেল ৫ টায় শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।  তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের।

শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  এ্যাডভোকেট রোকনুজ্জামান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা  ওয়ালিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম।  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান।

সকাল ১০ থেকে মাগুরা জেলাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লীগণ শ্রীপুর উপজেলা মাঠে হাজির হন। প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা মুফতি আমির হামজার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন। এসময় স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাগুরার রংধনু ইসলামী সাংস্কতিক শিল্পী গোষ্টিসহ স্থানীয় শিল্পীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা