1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এই সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় আমিনুর রহমান কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. কবির হুসাইনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অধ্যাপক এম বি বাকের।

এ সময় প্রাক্তন জেলা আমির আবদুল মতিন, জেলা সেক্রেটারী অধ্যাপক মো. সাঈদ আহমাদ, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাও. মাহবুবুর রহমান, অমুসলিম জেলা সেক্রেটারী শ্রী উত্তম কুমার বিশ্বাস, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী মো. জুবায়ের হুসাইন ও উপজেলা সেক্রেটারী মো. আল আমিন মিয়াসহ ইউনিয়ন আমিরবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে আমিনুর রহমান কলেজ মাঠ থেকে জামায়াত-শিবিরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা