1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় উপসহকারী প্রকৌশলীকে জামা-কাপড় খুলে মারধরঃ নির্বাহী প্রকৌশলীর বদলী

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পঠিত

মাগুরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত একজন উপসহকারী প্রকৌশলীকে জামা কাপড় খুলে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাগুরায় একই দপ্তরের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে।

তার নতুন কর্মস্থল ঢাকায় সড়ক ভবনে। সেখানে প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে থাকতে হবে।

০৭ অক্টোবর সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তা এএম আতিক উল্লাহ ১৪ জুলাই নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন; কিন্তু অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান ছাড়াও অধস্তন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২ অক্টোবর মাগুরায় সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ২৩ কর্মকর্তা কর্মচারী নিজেদের গণবদলির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে।

এ ঘটনার পর কর্মবিরতিতে অংশ নেওয়ায় ৬ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে এবং তারই নির্দেশে শিমুল হোসাইন নামে একজন উপসহকারী প্রকৌশলীকে শার্ট প্যান্ট খুলে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর একই দিন রাতে নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহসহ সুনির্দিষ্ট আরও ৪ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মাগুরা সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেন নির্যাতনের শিকার উপসহকারী প্রকৌশলী শিমুল।

এদিকে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে মাগুরা থেকে বদলির আদেশ দেওয়া হয়। বদলির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মাগুরা জেলা কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা