1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার পঠিত

মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি শোক র‌্যালির হলেও মাগুরায় বিএনপি অংগ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী নিয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

সোমবার ১০ অক্টোবর শোকর‌্যালির কর্মসূচি সামনে রেখে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়টি ঘিরে পুলিশ অবস্থান নিলেও বিকাল ৪ টায় সেখান থেকেই জেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কয়েকজন নেতা-কর্মী নিহতের ঘটনায় কেন্দ্র নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, আহ্বায়ক আলী আহমেদ,যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, এবং মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা-কর্মী কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে তারা শহরের চৌরঙ্গী মোড় হয়ে কেশবমোড়ে গিয়ে সমাবেশ করে।

মাগুরা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এ সমাবেশে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা