1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাবেক প্রতিমন্ত্রীর এপিএস এর বিরুদ্ধে ১৩ বছর স্কুলে অনুপস্থিত থেকে বেতন তোলার অভিযোগের সত্যতা মিলেছে ।

আজকের মাগুরা
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত থেকে পাঠদান না করেও ১৩ বছর ধরে বেতন তুলে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে জেলা শিক্ষা কার্যালয় এবং সেই সাথে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে শিক্ষা কার্যালয়। অভিযুক্ত শিক্ষক শিশির সরকার ছিলেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী। এক যুগের বেশি সময় ধরে তিনি শালিখা উপজেলার অভয়াচরন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। কিন্তু তিনি কখনো ক্লাস নেননি। এ নিয়ে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় । মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে শিশির সরকারের অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা শিক্ষা কার্যালয়। চলতি মাসের প্রথম সপ্তাহে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাদের প্রতিবেদন শিক্ষা কার্যালয় এ জমা দেয়। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ঐ তদন্ত প্রতিবেদনে বলা আছে ২০১১ সালের মার্চে সহকারী শিক্ষা হিসেবে ওই বিদ্যালয়ে যোগ দেন শিশির সরকার ।তবে শুরু থেকেই তিনি বিদ্যালয়ে উপস্থিত হতেন না। এবং কখনো তিনি বিদ্যালয়ে ক্লাসও  নিতেন না। তার বদলে বাসন্তী মন্ডল নামের এক নারী পাঠদান করতেন ।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন , ” তদন্তে শিশির সরকারের বিরুদ্ধে প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগের বিষয়ে একমাত্র পোষণ করেন। যেহেতু তিনি শৃঙ্খলা ভঙ্গ করে এসব করেছেন। তাই এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর ব্যবস্থা নেবে। আমরা তদন্ত করে মাউশিতে পাঠিয়েছি”।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা