1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মাগুরায় ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ শে অক্টোবর মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্রজনতা গণজমায়েত করে। সেখান থেকে  একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ভায়না মোড়ে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে নানা শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।

বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের দুই দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ নানা স্লোগান দিতে থাকে।

বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, আমরা দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি।  আওয়ামী লীগের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করতে হবে। যদি দাবি মেনে না নেয়া হয় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা