1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

২৫ শে অক্টোবর শুক্রবার সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে নিয়ামুল চেস অ্যাকাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে।

বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় এ প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশ নেয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক-সহ প্রমুখ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান, ‘এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সারাদেশে ভালো দাবারু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। আমরা পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা