1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় এ উপলক্ষে শহরের পারনান্দুয়ালী, দোয়ার পাড়, পারলা সহ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় নোমানি ময়দানে এসে জড়ো হয়। পরে নোমানি ময়দান থেকে আনন্দ মিছিল করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খান হাসান ইমাম সুজা সাবেক সভাপতি মাগুরা জেলা যুবদল , আমিনুর রহমান খান পিকুল সাবেক সাধারণ সম্পাদক মাগুরা জেলা যুবদল, সৈয়দ খায়রুল আলম ইমন যুগ্ম সাধারণ সম্পাদক, মাগুরা জেলা যুবদল, মোঃ মিরান হোসেন সদস্য, মাগুরা জেলা যুবদল, মোঃ আব্দুর রহিম সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্রদল, মোঃ হৃদয় আহাম্মেদ ডলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,জেলা ছাত্রদল এছাড়াও উপস্থিত ছিল যুবদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। বক্তাগণ বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা