1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত।

আজকের মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরার কৃতি সন্তান রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। সোমবার ১০ নভেম্বর সকাল ১০ টায় মাগুরা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাজা মোল্লার আয়োজনে মাগুরার ভায়না মোড় খাদ্য গুদামের সামনে মাইক্রো ষ্ট্যান্ডে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহম্মদ এর সভাপতিত্বে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইনের উদ্ভোধন করেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরার সন্তান আলমগীর হোসেন সোহান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুর রহমান খান (পিকুল),জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলন শরীফ ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এই ক্যাম্পেইনে যাবতীয় ঔষধ সরবরাহ দিয়ে সহযোগিতা করেন মাগুরা জেলা ফারিয়া।বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীরাও বিনামূল্যে ডাক্তারের সেবা ও ঔষধ পেয়ে খুবই খুশী।তারা যুবদলের এই কাজের প্রশংসা করেন এবং এ ধরনের সেবা কার্যক্রম চলমান রাখার জন্য মত প্রকাশ করেন।চক্ষু সেবা ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে থাকা যুবদল নেতা মিলন শরীফ জানান,”এই ক্যাম্পেইনে ৪ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ২ শতের অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা