1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ছাত্রলীগের বিরুদ্ধে ০৩ ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ

আজকের মাগুরা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মাগুরা পৌরসভার নতুন বাজার কাত্যায়ানী পূজার মেলায় ছাত্রলীগ  কর্তৃক তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নতুন বাজার ছানার বটতলার কাত্যায়ানী পূজা মণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রদলের পৌর ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আলোমগির হোসেন ছেলে  মোঃ ইয়াছির আরাফাত ।একই এলাকার ছাত্রদল কর্মী মোঃ জামাল শেখের ছেলে মোঃ অন্তর শেখ( ১৮) ও বাবুলের ছেলে

সোহান( ১৪) । আহত তিন জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদলের নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।

আহত ইয়াছির আরাফাত বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তাঁর সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।’

আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা গোপনে হামলা শুরু করেছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আইয়ুব আলী বলেন, ‘মাগুরার নতুন বাজার কাত্যয়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের  হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে  জানতে পেরে হাসপাতালে ছুটে এসেছি। আহতদের চিকিৎসা চলছে। তাঁরা সুস্থ হলে তদন্ত করে জানানো যাবে আসলে কী ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা