1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মহিলা আওয়ামীলীগের সভাপতি গ্রেপ্তার।

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মাগুরা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়াকে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনার অভিযোগে আজ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী শ্রীপুর মাগুরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শ্রীপুর থানা এফআইআর নং-১৩ জিআর নং ১৮৩ ধারায় ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৫০৬ ১১৪ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়ার জামিনে আইনজীবীদের অসন্তোষ। এ ঘটনার পর দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন,আওয়ামী লীগনেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়ার,জামিনে বাধা দিয়ে,কাদির পাড়া গ্রামের মাসুম মন্ডল বলেন,স্বর্ণালী জোয়ারদার রিয়া আমার থেকে তার বাড়ির জমির দলিল রেখে সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগ প্রদান করে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে মাগুরা সি আর ৩৬৪/২৪ মাগুরা বিজ্ঞ সদর আমলী আদালতে একটি মামলা রুজু করেছি। মামলাটি চলমান রয়েছে। তিনি আরো বলেন,স্বর্ণালী জোয়ারদার রিয়ার কাছে টাকা ফেরত চাইলে সে আমার নামে ঢাকায় সাইবার ট্রাইবুনাল নিরাপত্তা আইনে একটি ভুয়া মামলা দেন। এখনো সে আমার টাকা ফেরত দেয়নি।

সারঙ্গদিয়ার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন,স্বর্ণালী জোয়ারদার রিয়া স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে ঢাকাতে নারী সাপ্লাই এবং মাগুরায় মাদক বাণিজ্যর সাথে পরোক্ষভাবে জড়িত। সে এবং তার ভাগিনা (এম সাদিক হাসান সৈকত)২০কেজি গাঁজাসহ ঢাকা যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার হন সে মামলায় গাজা বহনকারী গাড়ি ঢাকা মেট্রো-গ-৩৬-৮৭৩৮ (টয়োটা সাদা)এখনো আটক রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারনির ১৯(গ)/৩৮/৪০ গত- ১০/৩/২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়,মামলা নং ৪৭।গ্রামে তার মাদক বাণিজ্যে বন্ধ করতে বলায়,সে আমাকে হামলার পাশাপাশি খুলনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করে। এই স্বর্ণালী জোয়ারদার রিয়া ক্ষমতাসীন সম্পদশালীদের টার্গেট করে যৌনতার ভিডিও ধারণ করে চাঁদাবাজি করতেন। আর এ ঘটনায় দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাননের নগ্ন ভিডিও ফেসবুকে ভাইরাল হলে চেয়ারম্যানী পদ হারান।

শ্রীপুর থানা সাব-ইন্সপেক্টর নিরস্ত্র মোঃ জয়নুল ইসলাম জানান,স্বর্ণালী জোয়ারদার রিয়াকে সুনির্দিষ্ট মামলায় শুক্রবার সকালে(২২ নভেম্বর)শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি বাদীর নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবিসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে ঘটনার দিন ১২/৫/২০২২ তারিখ ভোরে বাদীকে শ্রীপুর থানাধীন ফার্মের সামনে পাকা রাস্তার উপরে পথ রোধ করে লোহার স্টিকের আঘাতে জখম করে। গ্রেফতারকৃত আসামি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সহিত জড়িত থাকার স্বপক্ষে পর্যাপ্ত স্বাক্ষর প্রমাণ পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা