মাগুরায় ইসকন নিষিদ্ধকরণ ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজকের মাগুরা ডেস্ক
আপডেট সময় :
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
১৬৪
বার পঠিত
মাগুরায় ইসকন নিষিদ্ধকরণ ও
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শহরের নোমানী ময়দান থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভায়না মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল মতিন, নিহাজ ও আবু তালহা। এ সময় বক্তারা ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধকরণ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসির দাবি করেন। সেই সাথে ২৪ ঘণ্টার মধ্যে মাগুরায় ইসকনের সকল কার্যক্রম বন্ধের জন্য আলটিমেটাম দেন। সমাবেশ শেষে আইনজীবী সাইফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি রাশেদুল ইসলাম।
Leave a Reply