1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কৃষকদের মাঝে ২ কেজি করে বীজ ধান বিতরণ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মাগুরায় কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে মাগুরা সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২৬৩০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। তবে বিগত বছরে বীজ ধানের সাথে প্রণোদনা হিসাবে সার দেয়া হলেও এ বছর সার দেয়া হয়নি।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলাতে এ বছর ২৬৩০ জন কৃষককে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেয়া হচ্ছে। তবে সার দেয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা