1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ১০০ রাউন্ড গুলিসহ আটক ০৫ জন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মাগুরা শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে ১০০ রাউন্ড গুলি ও একটি স্নায়পার বাইনোকুলার উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ০৫ জনকে আটক করা হয়েছে।১৮ ই ডিসেম্বর বুধবার রাতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর রাশেদ হাসান সেজান এর নেতৃত্বে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী মুন্সিপাড়াসহ কয়েকটি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে যৌথ বাহিনী।এ অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০০ রাউন্ড এ্যামো তাজা পিস্তলের গুলি, একটি শর্ট গানের টেনিস্কোপ স্মাইপার, ৫টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র পাওয়া যায়।

এসব তথ্য নিশ্চিত করে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। ৫ জনকে আটক করা হয়েছে। রাতেই আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানা হাজতে প্রেরণ করেছি’।

আটককৃতরা হলেন, মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০),কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল(২১)। তাদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সি পাড়ায়।

জানতে চাইলে এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, মাগুরা থানায় রাতেই আটককৃতদেরকে যৌথবাহিনী হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা