1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক।

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৫ (পাঁচশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারিক হোসেন (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার  মিনা মাহমুদা বিপিএম এর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরা ডিবি পুলিশের এসআই (নিঃ)/ মানিক কুমার শিকদার এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান ও এসআই (নিঃ)/ মোঃ রেজাউল কবির এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ইং ডিসেম্বর বিকালে  মাগুরা সদর থানাধীন পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ নতুন বাজার ব্রীজের উপর থেকে মাদক ব্যবসায়ী তারিক হোসেন (৫০) কে আটক করা হয়। আটককৃত তারিক হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী চরপাড়ার তাহাজ্জদ হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায় গ্রেপ্তারকৃত তারিক হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ।এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা