1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

“ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্হা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হলো। সোমবার ২৩ ডিসেম্বর দুপুর ২টায় শহরের সৈয়দ আতর আলী পাঠাগার প্রাঙ্গানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম জায়েফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল,সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ আসাদুজ্জামান
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সদস্য মাওলানা মুফতি হাবিবুল্লাহ,
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি, মাওলানা ওসমান গণী সাঈফী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদ উদ্দিন,জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাগুরা ১৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (শত্রুজিৎপুর) মুফতি ওসমান গণি মুছাপুরী।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেন,”ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে হটাতে সক্ষম হয়েছি।কিন্ত ইসলামের প্রতি যে বৈষম্য সে বৈষম্য রয়ে গেছে।আমাদের দেশে যে পরিমাণ সরকারী স্কুল কলেজ রয়েছে তার চেয়ে মাদ্রাসার পরিমান একে বারেই নগন্য।তাই সরকারের প্রতি আমাদের আহবান ইসলামের প্রতি সু-নজর দিন। তা না হলে আমরা আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্হা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা