
২০২৪ শেষে উদিত হলো নতুন সূর্য। এলো আরেকটি বছর। ২০২৫ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা। নতুন বছরকে ঘিরে নেটিজেনরা লিখছে তাদের নতুন চিন্তা-ভাবনার কথা। স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষকে। একে অপরকে পাঠাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা ।
ঠিক তেমনি ভাবে মাগুরাবাসী সহ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটি। বুধবার ১ জানুয়ারি সকালে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ এক যৌথ বিবৃতিতে এ দেশবাসীকে এ শুভেচ্ছা বার্তা দেন।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, ‘ মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া না, বছর শেষে এই উপলদ্ধি আমার মনে। আর একটি নতুন বছর শুরু হলো জীবনের, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, কি পেয়েছি কি হারিয়েছি হিসেব করাটা অমূলক কেবল বলবো আসে দিন ভালো। বছর জুড়ে নানান ঘটন অঘটন দিয়েই পার করতে হয় এইটা জীবন। তবুও নতুন আশা নিয়ে নতুন ভাবনা নিয়ে মানুষ বেঁচে থাকে এগিয়ে চলে সামনের পথ, আমিও চলবো সেই আলোরবিন্দুকে টার্গেট করে, নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র, সুস্থ রাজনীতি। নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। শুভ ইংরেজি নববর্ষ।’সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিগত বছরের ভুলগুলো সংশোধন করে পরিবার নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা, ২০২৫ সাল সবার জীবন ভালো কাটুক।’
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ বলেন, ‘নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য ,শত ব্যর্থতায় বছর শেষ হলেও আগামী বছর মনের মত করে প্রত্যাশা, প্রাপ্তির হিসেব মিলিয়ে ভালো কাটুক সকলের নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা-হানি, ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি। শুভ নববর্ষ।
Leave a Reply