1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত মাগুরার দুই নেত্রী গ্রেফতার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আলোচিত দুই নেত্রি মাগুরার বেনজির হোসেন নিশি এবং সুস্মিতা পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নিশি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের বিএনপি নেতা কুতুবুদ্দিনের ভাগ্নি এবং ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে শহরের সাতদোহা পাড়া এলাকার স্বপন পাণ্ডের মেয়ে।
তারা দু’জনই ভারতে যাওয়ার পথে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সূত্রে জানা যায় , সোমবার সকালে সাতক্ষীরার দেবহাটা থানার পাশে স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করা হয়।
তিনি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানিয়েছেন।
অপরদিকে সোমবার বিকেলে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে সাথে নিয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
সুস্মিতা,ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা