
মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ২ নং আমলসার ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ খ্রি: বিকাল ৩ টায় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয়তাবাদী কৃষকদল শ্রীপুর, মাগুরা এর আয়োজনে সমাবেশ করা হয়।
মাগুরা শ্রীপুর উপজেলার বিএনপি নেতা ও ২ নং আমলসার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোকাদ্দেস আলী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি আহবায়ক মোঃ আলী আহমেদ, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
কৃষকদের নিয়ে বক্তব্য রাখেন, খুলনা বিভাগ কৃষক দল সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দল আহবায়ক মোঃ রুবাইয়াত হোসেন খান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রহিম, মাগুরা জেলা কৃষক দল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হীরা, মহিলা দলের ১ নং যুগ্ন সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরি, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান লিটন, মাগুরা সদর থানা কৃষক দলের আহবায়ক এহসানুল হক পলাশ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমলসার ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের নেতা ও কর্মী বৃন্দগণ, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেত্রী অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, ইতি, মাগুরা সদর থানার আহবায়ক রত্না পারভীন, সদস্য সচিব আঞ্জুয়ারা আক্তার, পৌর সদস্য সচিব বিউটি খাতুন, সদর থানা যুগ্ম আহবায়ক রোজিনা খাতুন, সদস্য রুমা পারভীন, লাভলী বেগম, হাওয়া খাতুন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দগণ।
সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল।
মাগুরা জেলা কৃষক দল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফসলের মূল্যর কথা ভেবে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয়কেন্দ্র স্থাপন ও উদ্যোগ গ্রহণ করা হবে, কৃষকদের জন্য শস্য বীমা দাবি করা হবে, সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর প্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পানির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, কৃষকের উন্নয়নসহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে, সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সহযাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন বিশেষ অঞ্চলে বিশেষায়িত কোল্ডস্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ স্ব স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে, কৃষকের মাঝে স্বল্পমূল্যে গুণগত মান সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়া জাত করন কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন-বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি ঋণ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা গ্রহণ করা হবে, প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ও ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে, মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের কৃষিতে অংশগ্রহণ উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিয়া সবসময় কৃষকদের দুঃখ ও দুর্দশার কথা চিন্তা করে
বাংলাদেশ তথা দেশব্যাপী ৩ মাস বিএনপি সহ কৃষকদলের নেতা ও কর্মীদেরকে প্রতিটা ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কৃষক সমাবেশ করতে আদেশ করেছেন। আর তারই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলার ২ নং আমলসার ইউনিয়নে কৃষক সমাবেশ করা হয়েছে।
Leave a Reply