1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সাংবাদিক সম্মেলন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মাগুরায় পৈতৃক সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করে দুটি ঘর নির্মাণকে কেন্দ্র করে ভূমিদস্যু ও দখলদারিত্বের অভিযোগ তুলে প্রতিপক্ষের বিরুদ্ধে নানান অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরার দোয়াড়পাড় এলাকা মাগুরা সদরের দোয়ারপাড় বাঁকির ইট ভাটায় ২০৬ শতক জমির প্রকৃত মালিক দাবি করে উক্ত জমিতেই সাংবাদিক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেয় মৃত ইব্রাতুল্লো ও আইজদ্দিনের পরিবারের সদস্যরা। এসময় পরিবারটির ১০ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইজদ্দিনের ৫ ছেলে আকু শেখ, ইসলাম শেখ, আমিনুল শেখ, আমজেদ ও শরীফুল এবং ৫ মেয়ে রিজিয়া, সাবিনা, পারভীন, জহুরা, আকিলা প্রমুখ।

পরিবারটি পক্ষে শরিফুল শেখ সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, আমি শরিফুল এই মর্মে বয়ান দিতেছি আমার হাতে একটা দলিলের ফটোকপি আছে এই দলিলটার মালিক ইব্রাতুল্লো। আর যে জায়গাটায় বসে রয়ছি এটাই এই জমির দলিল। এই জমির দলিল ইব্রাতুল্লোর এবং ইব্রাতুল্লোর আলাপালা আমরা। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই জমির ওয়ারেশ আমরা৷ এই জমির ওয়ারেশ ইচ্ছামূলে খতিরন নেছা৷ খতিরন নেছার ছেলে আমার বাবা আইজদ্দিন। আমরা আইজদ্দিনের ছেলে পেলে৷ আমরা নিরীহ ও খুব সাধারণ গরীব পরিবারের সন্তান। আমাদের এই জমিটি কোনো এক সময় আমার দাদির কাছ থেকে মৌখিক লিজ নেয় মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম। এরপর এখানে একটা ভাটা তৈরি করে সে। এরপর আমার দাদি মারা যায়। তবে মারা যাবার আগে দাদি আমাদের জানায় এই জমিটা আমাদের বা আমার বাপের। এই জমিটা তুই তাদের কাছ থেকে ছাড়িয়ে নিস। এই মর্মে আমার বাপ আইজদ্দিন শেখ বাকি ইমামকে এই জমি ছাড়তে বললে সে বলে এই জমি আমাদের, জমি কিনে নিছি আমরা।

এইপর আমার বাপ মাগুরা সিভিল কোর্টে একটি কেস দাখিল করে। আমার বাপ সকল ডকুমেন্টস প্রমাণ, দলিল এবং ২২ এর রেকর্ড দাখিল করে। ঐ সময় আওয়ামী সরকার পাওয়ারে থাকায় আমার নিরীহ বাপকে কখনো ওই কোর্টে যেতে দেয়নি। এই মামলার স্বাক্ষীদের কেও কোর্টে যেতে দেয়নি।

এরপর সে ক্ষমতা ও রাষ্ট্রীয়বলে এই কেসটা স্থগিত আদেশ তৈরি করে। তারপর থেকে কোনো রকম টেনে টুনে নিয়ে গোপনীয় কায়দায় কেসটা হাইকোর্ট নিতে সক্ষম হই। পরে বাকি ইমাম এই জমিতে একটি ব্লিডিং তৈরি করার চেষ্টা করে তখন আমরা স্থানীয় ভাবে বাধা দিতে না পেরে আইনের আশ্রয় নিই। আইন এখানে ৪৪ জারি করে এবং বাকি ইমামকে জমির কাগজ পত্র দেখাতে বলে। এসময় সে কোনো কাগজপত্র দেখাতে পারেনাই। সে ক্ষমতার বলে এযাবতকাল এই জমিটি খেয়ে আসছে। গত ১৯ তারিখে আমরা এই জমিতে দুটো ঘর উঠাই কারণ এই জমিতে উল্লেখ আছে এই জমি ইব্রাতুল্লাহর।

এরপর থেকে সে আমার ও আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি ও দিয়েছে৷ তাই আমি বাংলাদেশের জনগণের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আমাদের এই নিরীহ পরিবারটি পাশে দাড়ানোর জন্য। আমরা কোনো ভুমিদস্যু না আমরা আমাদের জমিতে ঘর করতে চাচ্ছি৷

আমাদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে “আমরা নাকি ভূমিদস্যু। বিএনপি হয়ে আওয়ামী লীগের জমি দখল করে নিচ্ছি আমরা।”- এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিয়েছি। আমরা আমাদের প্রকৃত দলিলের জমি ফিরে পেয়েছি। যদি বাকি ইমামের কাছে এই জমি কেনার কোনো কাগজপত্র থেকে থাকে আমাদেরকে দেখাক। আমাদের সামনে আনুক। আমরা জমি ছেড়ে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা