1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

মাগুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঢাকা দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শহরের ভায়নার মোড় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে বিএনপির ভায়না মোড়স্থ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর। র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সহ-সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শহরের ভায়না মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা