1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধলহরা স্কুল মাঠে সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এহসানুল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদ ,সদস্য সচিব মনোয়ার হোসেন খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার উবায়দুর রহমান টিপু, কাজী খাইরুজ্জামান শিপন, এ্যাডঃ রুমা খাতুন, মাগুরা জেলা কৃষকদের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আলমগীর হোসেন, খাঁন আমিনুর রহমান পিকুল , জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশে বক্তারা কৃষি খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহিত বিভিন্ন কর্মসূচি এবং তারেক রহমানের ৩১ দফায় কৃষি উন্নয়নে গৃহিত পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।

সমাবেশে চাউলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তিক পর্যায়ের কৃষকদের পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা