
ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।অত্র নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা পারভীনের সভাপতিত্বে আসাদুজ্জামান অডিটোরিয়ামে শুক্রবার সকালে শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আলিমুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মহসিন উদ্দিন, মাগুরা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ঝর্না রানী মন্ডল, বিশিষ্ট মিড়িয়া ব্যক্তিত্ব, সংগঠক ও ঢাকার বুকে এক খন্ড মাগুরার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম , মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউট ২০২২ সালে মাগুরা পৌরসভার পারলা বেল তলায় স্থায়ী ক্যাম্পাসে মোহাম্মদ ওমর ফারুকের উদ্যোগে যাত্রা শুরু হয় । বর্তমানে এ নার্সিং ইনস্টিটিউটে মোট ১২০ জন ছাত্র -ছাত্রী রয়েছে।এ বছর প্রায় ১০০ জনের ও অধিক নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ করা হয়। দিনব্যাপী নানা আয়োজন শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ নার্সিং ইনস্টিটিউটি দূরের ছাত্রছাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে হোস্টেল পরিচালনা করে আসছে । হোস্টেলটি ইনস্টিটিউট থেকে দুই মিনিটের রাস্তা হয় হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের জন্য লাইবেরী ও ল্যাব ব্যবহারে পর্যাপ্ত সুবিধা রয়েছে ।বর্তমানে ১৫০ সিট বিশিষ্ট দুটি হোস্টেল রয়েছে ।
Leave a Reply