1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাগুরার হোসেন শহীদ সোহারা উদ্দীনকলেজ ক্যাম্পাস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পুরা শহর প্রদীক্ষন করেন এবং ভায়নার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সুমন, সাবেক জেলা সভাপতি ডক্টর আলমগীর বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক জেলা সভাপতি মোঃ ফারুক হোসাইন, মোহাম্মদ আলতাফ হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, আবু হুরায়রা,মাওলানা মারুফ, জেলা আমির অধ্যাপক এম বি বাকের, জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ সহ জেলা এবং থানা নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই ৪৮ বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে।ছাত্রশিবির ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ কোথাও লুকিয়ে যায়নি। উক্ত র‍্যালি এবং আলোচনা সভায় হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা