1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মির্জা ওয়ালিদ (শিপন)

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন।
যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন।

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন,শিক্ষক প্রতিনিধি  মোঃ কামরুজ্জামান
অভিভাবক প্রতিনিধি মোঃ আল মামুন  এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করবেন। বৃহস্পতিবার ২০ শে ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মির্জা ওয়ালিদ হোসেন শিপনের মত তরুণ সমাজসেবক নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মির্জা ওয়ালিদ হোসেন শিপন বলেন,নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা