1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

যতরকম তালবাহানা করেন না কেন সমস্ত তালবাহানার শিকড় আমরা উপড়ে ফেলে দেবো-আব্দুস সালাম আজাদ

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

“জাতীয় নির্বাচনের আগে যতরকম তালবাহানা করেন না কেন সমস্ত তালবাহানার শিকড় আমরা উপড়ে ফেলে দেবো ।তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতেই হবে”।

সোমবার দুপুরে মাগুরা শহরের স্থানীয় নোমানী ময়দানে  নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা বিএনপির আয়োজোনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির  যুগ্ম মহাসচিব অ্যাডঃ আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।

জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী।

বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপি নেতা কুতুবউদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, আশরাফুল আলম জোয়ারদার, মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডঃ ওয়াসিকুর রহমান কল্লোল সহ আরো অনেকে।

মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব অ্যাডঃ আবদুস সালাম আজাদ আরো বলেন, অনেকে বলে থাকেন ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেটি নয়। ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার। আর তারেক রহমানের দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পতন না হবে ততক্ষণ আন্দোলন চলবে। একটি পর্যায়ে ছাত্ররা পুলিশের সাথে আপোষ ফর্মুলায় চলে গিয়েছিলো। কিন্তু তারেক রহমান আপোষ ফর্মুলা মানেননি। তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আবদুস সালাম আজাদ বলেন, এখন সংস্কারের নামে অনেক রকম খেলা হচ্ছে। অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতী আগে ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে। সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতেই হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা