জানা যায়, মাগুরা সদর নিজনান্দলীয়া গ্রামের হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে । ধর্ষণের শিকার শিশুটি (০৮) তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন,। শনিবার বোনের বাড়িতে বেড়াতে আসে সে। বড় বোনের বিবাহ হয়েছে চার মাস আগে মাগুরা সদরের নিজনান্দলীয়া এলাকায় হিটু মিয়ার ছেলে সজিবের সাথে।
ধর্ষণের শিকার শিশুটি মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের ফেরদৌস শেখের মেয়ে।
এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন , কিছুদিন আগে বোনের বাড়িতে বেড়াতে আসে সে। এই সুযোগ কাজে লাগায় সজীবের পিতা হিটু মিয়া।
স্থানীয়রা আরো বলেন, হিটু আগে থেকেই এরকম দুশ্চরিত্রের এবং এর নামে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে একে আইনের আওতায় এনে বিচার করা হোক।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আয়ুব আলী বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে সত্যতা যাচাই করার জন্য সরজমিনে যায়। ভিকটিমের বড় বোনের সাথে কথা হলে তিনি বলেন , তার শ্বশুর সাথে এই ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply