
মাগুরা সদর উপজেলার ছোটব্রিজ জোতপাড়া গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামালের বাড়িতে হামলা ,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিএনপি কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ঈদের কয়েকদিন আগে থেকেই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইছাখাদা জোত পাড়া গ্রামের সিরাজের ছেলে রাজু আমার কাছে ঈদ খরচের জন্য ১০ লাখ টাকা দাবি করে আসছিল। আমি হাসপাতালে থাকায় তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে যুবদল নেতা পিয়ারুল , জহির সহ মোট তিন জন আমার বাসায় আসে এবং আমাকে বলে আপনার ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মোল্লার কাছে আমরা আল -এহসান নামে এনজিওতে জমা দেওয়া এক লক্ষ ৩০ হাজার টাকা টাকা পাবো এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। আমি বিষয়টি আমার বোনের সাথে কথা বলে একমাস সময় নিয়ে মীমাংসা করে দেই। এর পরক্ষণেই আমার ছোট ভাই গাফফারের সাথে তাদের (জহির, রাজু,পিয়ারুল)দের ছোট ব্রীজ বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এরপর পরিপ্রেক্ষিতে ইছাখাদা জোত পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজুর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র রামদা, সেনদা ও আগ্নেয় অস্ত্র নিয়ে তারা আমার বাড়িতে হামলা চালায় । অতর্কিত এই হামলায় প্রথমে আমার বাড়ি গেট ও গাড়ি ভাঙচুর করে। পরে বাড়ির দরজা ভেঙে বিভিন্ন রুমে ঢুকে পড়ে তারা এবং ভাঙচুর তছনছ করে ফেলে। আমার ঘরের আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করেছে তারা এবং আমার ১১ বছরের শিশু কন্যা ও ড্রাইভারকে কুপিয়ে যখন করেছে।
Leave a Reply