1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা আর্মি ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক জরুরি ভিত্তিতে রক্তদানে বাঁচলো দুই নবজাতকের প্রান

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

৮ ই এপ্রিল মঙ্গলবার   সকালে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দু’জন সেনা সদস্যের জরুরী ভিত্তিতে

রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দু’টি ফুটফুটে নবজাতক ছেলে সন্তান। মাগুরা সদর উপজেলার মো: সজিব হুসাইন (২৮), নিরাশ মুখে সেনাক্যাম্পে এসে জানান যে, তাঁর গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরী ভিত্তিতে দু’ব্যাগ রক্ত প্রয়োজন, যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।

এই মর্মস্পর্শী পরিস্থিতিতে, মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনাসদস্যরা তৎক্ষণাৎ সাড়া দেন। এমতাবস্থায়, দুইজন স্বেচ্ছাসেবী সেনাসদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয় এবং রক্তদান সম্পন্ন করে। এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং মো: সজিব হুসাইন এর ঘরে জন্ম নেয় দু’টি সুস্থ জমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন।

বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দেশের সুরক্ষায় নয়, বরং মানবতার এক অক্লান্ত প্রহরী। অসহায়ত্বে সেনাসদস্যরা হয়ে ওঠেন সাহস ও নির্ভরতার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা