1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগঃ থানায় মামলা দায়ের

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৫২ বার পঠিত
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।। ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি এই ঘটনায় ১৮ এপ্রিল ২০২৫ মাগুরার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সী সোহেলের সঙ্গে ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী এসব কর্মকাণ্ডে জড়িত। অভিযুক্তদের মধ্যে আছেন সোহেলের ঘনিষ্ঠ সহযোগী আলামিন, রাজ্জাক, শুকুর ও লিপ্টন।  অভিযোগ অনুযায়ী, গত ৭ এপ্রিল রাত ৮টার দিকে সোহেলের নির্দেশে আলামিন ও রাজ্জাক শিক্ষক ফয়জুর রহমানের স্ত্রী শামীম লাকনুর কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং ২ লাখ টাকার একটি চেক আদায় করেন।। পরবর্তীতে তারা সেই অর্থ মুন্সী সোহেলের হাতে তুলে দেন।
অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান বলেন, “মুন্সী সোহেল ও তার সহযোগীরা আগেও আমার এলাকায় চাঁদাবাজি করেছিলেন। আমি তখন বিষয়টি বিএনপির উর্ধতন কর্মকর্তাদের জানালে তারা আমার উপর ক্ষীপ্ত হয়, পরে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে এলাকায় থাকতে পারবেন না বলেও হুমকি দেয় তারা।”
তিনি আরও বলেন, “এ ঘটনার জের ধরেই পরে ৭ এপ্রিল সোমবার বিকালে আমাকে ফোন করে ডেকে নিয়ে আমাকে তাদের অফিসে জিম্মি করা হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আমার স্ত্রী বাধ্য হয়ে নগদ এক লক্ষ টাকা দেয়। এরপর থানায় মামলা করেছি এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।”
এই ঘটনার সাথে জড়িত নিজেকে বিএনপি কর্মী দাবি করে রাজ্জাক বলেন একটি মেয়ে গঠিত ঘটনা থেকে নিজেকে বাঁচাতে শিক্ষক ফয়জুর রহমান আমাদেরকে ৩ লক্ষ টাকা দিতে রাজি হয়। আমরা কোন চাঁদাবাজি করিনি উনি আমাদেরকে এমনি দিতে চেয়েছেন। টাকা আমি নিয়েছি। এভাবে টাকা নিতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটা আমাদের অন্যায় হয়েছে। এটা ঠিক হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী সোহেল বলেন, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আমাকে  রাজনৈতিক ভাবে  হেয় প্রতিপন্ন করার জন্য একটা পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জানতে চাইলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক থানায় একটি মামলা দায়ের করেছেন  । তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক সমাজসহ বিভিন্ন পেশাজীবী মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা