1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের রায় ঘোষণার আগের দিন বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

মাগুরায়  বাক -প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের  অভিযোগে শাওন শেখ (২৫) ও টিপু শেখ (২৪) নামে দুই যুবকে আটক করেছে পুলিশ। রবিবার  শাওন শেখ ও টিপু শেখকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সোর্পদ করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠান।

 গত শুক্রবার দুপুরে মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত টিপুর পরিবার থেকে বলা হচ্ছে টিপুকে ফাঁসাতে শাওন তার নাম বলছে। এদিকে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা এলাকার নল নগর গ্রামের দাউদ শেখের ছেলে শাওন শেখ (২৫) ও আবু তালেব শেখের ছেলে  টিপু  শেখ (২৪) গত শুক্রবার দুপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে তাদের বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর শরীরের গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়। পরে লোক জানাজানি হলে এই ঘটনায় শনিবার ১৭ ই  মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন।পরে  স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পিয়ার উদ্দিনের তৎপরতায় এসআই কামরুজ্জামান, এসআই আলমগীর ও এএসআই সোহানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স আসামিদেরকে গ্রেফতারে করে।

ভুক্তভোগীর পরিবারের লোকেরা জানায়, শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী  কিশোরী রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এসময় তাকে একা পেয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাওন ও টিপু। ঘটনা। এঘটনায় দুই জনকেই আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছি মামলাও হয়েছে এবং অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে শাওন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।মামলার তদন্ত চলমান। ভিক্টিম মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা