
মাগুরার শ্রীপুরের ৭নং সব্দালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তারাউজিয়াল গ্রামের বাসিন্দা মোঃ মামুন মৃধা, যিনি স্থানীয়ভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত। পিতা মৃত তাহা মৃধার সন্তান মামুন দীর্ঘদিন ধরে সব্দালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পান্না খাতুনের ঘনিষ্ঠ সহচর ও কথিত ‘অন্ধকার কারিগর’ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন সরকারি ভাতা কার্ড পেতে হলে মামুন মৃধাকে ‘উপযুক্ত অর্থ’ প্রদান করতে হয়। সাধারণ মানুষ অভিযোগ করেন, মামুন তার জীবিকার জন্য ঘুষগ্রহণ, রাজনৈতিক তদবির এবং শালিস-বিচার ব্যবসাকেই একমাত্র অবলম্বন করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তার বিরুদ্ধে রয়েছে সাধারণ জনগণের নানান হয়রানির অভিযোগও রয়েছে।
এলাকা বাসীদের মতে, পান্না খাতুনের চেয়ারম্যান নির্বাচনে মামুনের ভূমিকা ছিল সুসংগঠিত এবং ভোট ব্যবস্থায় ‘কৌশলী প্রভাব’ ফেলার অভিযোগও উঠে এসেছে। আর এখানেই ঘটছে রাজনৈতিক নাটকের মোড়।
বর্তমান সময়ে মামুন মৃধা প্রচুর অর্থ বিনিয়োগ করে বিএনপির মূল দলে প্রবেশ করেছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। আসন্ন ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি পদের জন্য তিনি সক্রিয়ভাবে লবিং করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
দলের অভ্যন্তরীণ একাধিক সূত্র মনে করেন, এমন একজন ব্যক্তি যিনি অতীতে সরকারের অপব্যবস্থায় ভূমিকা রেখেছেন, তার বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসা দলের আদর্শ ও নীতির প্রতি চরম অবমাননা। তারা আরও বলেন, এই ধরনের ত্যাগহীন, সুবিধাবাদী প্রবেশকারীরা যদি নেতৃত্বে আসে, তাহলে শ্রীপুর বিএনপির জন্য এটি হবে এক অন্ধকার অধ্যায়।
দলীয় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অনেকেই প্রত্যাশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেবেন এবং দলীয় আদর্শ রক্ষার্থে এমন বিতর্কিত চক্র থেকে দূরে থাকবেন।
Leave a Reply