1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জামায়েত ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী  মাগুরা জেলা শাখার  প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ৬ ই জুলাই সকালে মাগুরা শহরের দরি মাগুরা সিদ্দিকীর মোড়াস্থ একটি দোতলা বিশিষ্ট ভবনে তাকবির ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা ২ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির  অধ্যাপক এম বি বাকের । এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।  জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,মাগুরা -২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমান , জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলী, শালিখা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলীসহ আরো অনেকে। উদ্বোধন শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্ট বিতরণ করা হয়। জামাইদের জেলা আমির অধ্যাপক এমবি বাকের বলেন, দীর্ঘদিন মাগুরায় জামায়াতে ইসলামীর কোন কার্যালয় ছিল না। আমরা বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে অফিস করেছি। আজ আমরা জামায়াতে ইসলামীর মাগুরা জেলা কার্যালয়  উদ্বোধন করলাম এখন থেকে এটি জেলা জামায়াত ইসলামীর কার্যালয় হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা